হার্ট অ্যাটাক আসার ৪৮ ঘণ্টা আগেই শরীর দেবে এই বিশেষ সংকেত, যা অবহেলা করলে বিপদ নিশ্চিত
February 15, 202611:19 am

হৃদ্রোগ বিশেষজ্ঞদের মতে হার্ট অ্যাটাক হওয়ার অন্তত দুই দিন আগে থেকেই শরীরে কিছু সূক্ষ্ম লক্ষণ ফুটে ওঠে। বিশ্রামরত অবস্থায় আচমকা বুক ধড়ফড় করা বা হৃৎস্পন্দনের হার প্রতি মিনিটে ১০০ ছাড়িয়ে যাওয়া কার্ডিয়াক অ্যারিদমিয়ার লক্ষণ হতে পারে। এছাড়া বুকে ব্যথার চেয়েও বেশি চাপ অনুভব করা, ঘাড়, চোয়াল বা তলপেটে অস্বস্তি এবং মাঝরাতে হঠাৎ শ্বাসকষ্ট হওয়া অত্যন্ত বিপজ্জনক সংকেত।
উচ্চ রক্তচাপ, ডায়াবিটিস বা কোলেস্টেরলের সমস্যা থাকলে এই লক্ষণগুলোকে সাধারণ বদহজম বা গ্যাস্ট্রিক ভেবে ভুল করা প্রাণঘাতী হতে পারে। হঠাৎ শরীর ঘামলে বা অনিয়মিত স্পন্দন দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। জরুরি অবস্থায় রোগীকে শুইয়ে দিয়ে অ্যাসপিরিন জাতীয় ওষুধ দেওয়া এবং দ্রুত হাসপাতালে স্থানান্তরিত করা জীবন বাঁচাতে সাহায্য করে। সচেতনতাই এখানে সুস্থ থাকার প্রধান চাবিকাঠি।