ভূমিকম্পের এক ফোনে ভাঙল চার বছরের বিচ্ছেদ, আম্বানি পরিবারের অমত সরিয়ে যেভাবে অনিল ও টিনার চার হাত এক হল
February 15, 202611:21 am

বলিউড অভিনেত্রীদের ঘরের বউ না করার পারিবারিক নিয়ম ভেঙে অনিল আম্বানি ও টিনা মুনিমের প্রেম একসময় চর্চার কেন্দ্রে ছিল। পরিবারের আপত্তিতে চার বছর বিচ্ছেদে থাকার পর আমেরিকার এক ভূমিকম্প সব বদলে দেয়। লস অ্যাঞ্জেলেসে থাকা টিনার খোঁজ নিতে অনিলের একটি ফোন তাঁদের দূরত্ব ঘুচিয়ে দেয়।
পরিবারের সম্মতি মেলার পর ১৯৯১ সালে তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং টিনা অভিনয় জগত থেকে বিদায় নেন। তবে বর্তমানে এই দম্পতি কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। সম্প্রতি ৪০ হাজার কোটি টাকার আর্থিক অনিয়ম ও ব্যাঙ্ক জালিয়াতি মামলায় ইডির আতসকাচের তলায় এসেছেন রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান অনিল আম্বানি ও তাঁর পত্নী টিনা।