মাদুরোকে ধরতে ট্রাম্প বাহিনীর গোপন অস্ত্র কি ক্লড এআই, চাঞ্চল্যকর তথ্য ফাঁস

মাদুরোকে ধরতে ট্রাম্প বাহিনীর গোপন অস্ত্র কি ক্লড এআই, চাঞ্চল্যকর তথ্য ফাঁস

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে বন্দি করার শ্বাসরুদ্ধকর অভিযানে মার্কিন সেনা অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা ‘ক্লড’ ব্যবহার করেছে বলে দাবি করেছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। গত ৩ জানুয়ারি কারাকাসে ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে পরিচালিত এই গোপন অভিযানে পেন্টাগন প্রথমবারের মতো অ্যানথ্রোপিক সংস্থার এই এআই মডেলটি কাজে লাগায়। পালান্টির টেকনোলজিসের মাধ্যমে ক্লাসিফায়েড মিশনে এই প্রযুক্তি যুক্ত করা হয়েছিল যা মাদুরোর অবস্থান শনাক্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অভিযানের সাফল্যের নেপথ্যে এআই-এর ভূমিকা নিয়ে বিশ্বজুড়ে তোলপাড় শুরু হয়েছে। পেন্টাগন সরাসরি মন্তব্য না করলেও প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ সেনবাহিনীতে যুদ্ধের উপযোগী এআই ব্যবহারের ইঙ্গিত দিয়েছেন। যদিও অ্যানথ্রোপিক কর্তৃপক্ষ জানিয়েছে যে সহিংসতা বা নজরদারিতে ক্লড ব্যবহার তাদের নীতির পরিপন্থী। বর্তমানে মাদুরো ও তাঁর স্ত্রী আমেরিকায় বন্দি রয়েছেন এবং এই অভিযানে ‘রহস্যময়’ প্রযুক্তির প্রয়োগ নিয়ে আন্তর্জাতিক মহলে জল্পনা তুঙ্গে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *