গুজরাতে উদ্ধার বাঙালি মহিলা শ্রমিকের ঝুলন্ত দেহ
February 15, 202611:32 am

ভয়াবহ স্মৃতি ফিরল গুজরাতে। ভিনরাজ্যে কাজ করতে গিয়ে ফের প্রাণ হারালেন বাংলার এক পরিযায়ী শ্রমিক। কালনার নাদনঘাট থানার সিদ্ধেপাড়ার বাসিন্দা ৩৮ বছর বয়সী সোনামনি বৈরাগ্যর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে কর্মক্ষেত্রে।
পুণের ঘটনার রেশ কাটতে না কাটতেই এই মৃত্যু নতুন করে প্রশ্ন তুলে দিল পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা নিয়ে। সোনামনির পরিবারের দাবি, এটি কোনো সাধারণ আত্মহত্যা নয়। তাঁদের অভিযোগ, সোনামনিকে নৃশংসভাবে খুন করার পর প্রমাণ লোপাট করতে তাঁর দেহ ঝুলিয়ে দেওয়া হয়েছে।
কালনার সিদ্ধেপাড়ার এই মহিলার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিজেপিশাসিত গুজরাতে ঠিক কী ঘটেছিল সোনামনির সঙ্গে, সেই রহস্যের জট খুলতে তদন্তের দাবি জানিয়েছে নিহতের পরিবার।