জেল থেকেই প্রেমদিবসে জ্যাকলিনকে আস্ত হেলিকপ্টার উপহার দিলেন সুকেশ

ঠগবাজ হিসেবে পরিচিত হলেও প্রেমিকা জ্যাকলিন ফার্নান্দেজকে চমকে দিতে কোনো খামতি রাখছেন না জেলবন্দি সুকেশ চন্দ্রশেখর। ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে অভিনেত্রীর জন্য একটি বিলাসবহুল হেলিকপ্টার পাঠিয়েছেন তিনি। সুকেশের দাবি, মুম্বইয়ের অসহ্য যানজট এড়িয়ে জ্যাকলিন যাতে সহজে যাতায়াত করতে পারেন, সেজন্যই তার নামের আদ্যক্ষর খোদাই করা এই বিশেষ এয়ারবাসটি উপহার দিয়েছেন তিনি।

উপহারের পাশাপাশি আবেগঘন এক চিঠিতে জ্যাকলিনকে নিজের আত্মা বলে সম্বোধন করেছেন সুকেশ। বিচ্ছেদের যন্ত্রণা প্রকাশ করে তিনি জানান যে অভিনেত্রীর প্রতিটি হৃদস্পন্দন শুধুমাত্র তার জন্যই। আইনি জটিলতার কারণে জ্যাকলিন যে সমস্যার সম্মুখীন হয়েছেন, তার জন্য দুঃখপ্রকাশ করে সুকেশ দাবি করেন যে খুব শীঘ্রই সব ঝড়ের অবসান ঘটবে এবং তাদের প্রেমকাহিনি অমর হয়ে থাকবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *