মমতা দিদির লক্ষ্মীর ভাণ্ডারকেও ছাপিয়ে গেলেন স্ট্যালিন, আচমকাই মহিলাদের অ্যাকাউন্টে ঢুকল ৫০০০ টাকা

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম. কে. স্ট্যালিন এক মাস্টারস্ট্রোক দিয়ে রাজনৈতিক মহলে শোরগোল ফেলে দিয়েছেন। আসন্ন নির্বাচনের আগে পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয় ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পকেও যেন টেক্কা দিল স্ট্যালিন সরকার। কোনও আগাম ঘোষণা ছাড়াই রাজ্যের কয়েক লক্ষ মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে একলপ্তে ৫০০০ টাকা করে পাঠাতে শুরু করেছে তামিলনাড়ু প্রশাসন।
চলতি বছরেই পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ু— দুই রাজ্যেই বিধানসভা নির্বাচন হওয়ার কথা। তার আগেই মহিলাদের মন জয়ে এই বড়সড় আর্থিক অনুদানের পথে হাঁটল ডিএমকে সরকার। সাধারণত প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা দেওয়ার চল থাকলেও, একেবারে ৫০০০ টাকা অ্যাকাউন্টে ঢুকে যাওয়ায় রীতিমতো চমকে গিয়েছেন সাধারণ মানুষ।
রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই বিপুল পরিমাণ অর্থ পাঠিয়ে মহিলা ভোটারদের নিজেদের দিকে টানতে চাইছে স্ট্যালিন সরকার। কোনও পূর্ব ঘোষণা না থাকায় এই পদক্ষেপকে বিরোধীদের রুখতে এক গোপন অস্ত্র হিসেবেই দেখছে ওয়াকিবহাল মহল। তামিলনাড়ু সরকারের এই ঝটকা পরিকল্পনা এখন জাতীয় রাজনীতির আলোচনার কেন্দ্রে।