সুপ্রিম কোর্ট চত্বরে গুটখা খেয়ে থুথু ফেললেই এবার বড় বিপদ

সুপ্রিম কোর্ট চত্বরে গুটখা খেয়ে থুথু ফেললেই এবার বড় বিপদ

দেশের সর্বোচ্চ আদালত এবার কড়া অ্যাকশনে। সুপ্রিম কোর্ট চত্বরের দেওয়ালে বা মেঝেতে গুটখা ও পান মশলার পিক ফেলে নোংরা করলে এবার আর রেহাই পাওয়া যাবে না। আদালতের পরিচ্ছন্নতা ও গাম্ভীর্য বজায় রাখতে কড়া নির্দেশিকা জারি করেছে প্রশাসন।

গত ১১ ফেব্রুয়ারি জারি করা এক নির্দেশে স্পষ্ট জানানো হয়েছে, যেখানে-সেখানে থুথু ফেলার ফলে সুপ্রিম কোর্ট চত্বরের নিকাশি ব্যবস্থা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনই বাড়ছে সংক্রমণের ঝুঁকি। এই পরিস্থিতিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে আদালত কর্তৃপক্ষ। আইনজীবী ও বিচারপ্রার্থীদের স্বাস্থ্য এবং সাধারণ স্বচ্ছতার স্বার্থেই এমন কড়া অবস্থান নেওয়া হয়েছে।

আদালত চত্বরে মাদকদ্রব্য সেবন থেকে বিরত থাকতে এবং চত্বর পরিষ্কার রাখতে আইনজীবী ও সাধারণ দর্শনার্থীদের কাছে বিশেষ আবেদন জানানো হয়েছে। জনস্বাস্থ্যের কথা মাথায় রেখে এই নিয়ম মেনে চলা এখন থেকে বাধ্যতামূলক। সাফ জানিয়ে দেওয়া হয়েছে, যারা এই নির্দেশ অমান্য করে আদালত চত্বর নোংরা করবেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *