মার্চেই ব্রিগেডে মোদী আর দোল মিটলেই গেরুয়া শিবিরের রথযাত্রা শুরু হচ্ছে

মার্চেই ব্রিগেডে মোদী আর দোল মিটলেই গেরুয়া শিবিরের রথযাত্রা শুরু হচ্ছে

আসন্ন বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে মার্চ মাসেই কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বিশাল জনসভার প্রস্তুতি নিচ্ছে বিজেপি। সল্টলেকে দলের কোর কমিটির বৈঠকে এই রণকৌশল চূড়ান্ত হয়েছে, যেখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লোকসভা ভোটের সাফল্যের ধারা বজায় রাখতে পরীক্ষার মরশুম শেষ হতেই পুরোদমে প্রচারে নামতে চাইছে গেরুয়া শিবির।

জনসংযোগ বাড়াতে দোলযাত্রার পরেই দক্ষিণবঙ্গের বিভিন্ন সাংগঠনিক জোন থেকে রথযাত্রা বের করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এই সমস্ত রথ এসে মিলিত হবে ব্রিগেডের জনসভায়। পাশাপাশি ২৯৪টি আসনের প্রার্থী তালিকা তৈরিতেও তৎপরতা শুরু হয়েছে। জেলা স্তর থেকে আসা সম্ভাব্য নামের তালিকা যাচাই করে মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকেই দফায় দফায় প্রার্থীদের নাম ঘোষণা করতে পারে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *