এআই কেড়ে নেবে না চাকরি বরং নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে মিলল নয়া প্রযুক্তিতে দক্ষ হওয়ার হদিস

এআই কেড়ে নেবে না চাকরি বরং নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে মিলল নয়া প্রযুক্তিতে দক্ষ হওয়ার হদিস

নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের সল্টলেক ক্যাম্পাসে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগের উদ্যোগে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই বিষয়ক একটি অভিনব কর্মশালা অনুষ্ঠিত হলো। ‘এ্যাডিরা’র তত্ত্বাবধানে জয়দীপ দাসগুপ্তের পরিচালনায় এই আয়োজনে শিক্ষার্থীদের এআই-এর দায়িত্বশীল ব্যবহার শেখানো হয়। কর্মশালাটিতে মূলত প্রযুক্তির সহজ ও সঠিক প্রয়োগের মাধ্যমে পেশাগত দক্ষতা বৃদ্ধির ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে।

শিক্ষার্থীদের হাতেকলমে ভয়েসওভার তৈরি, ভিডিও সম্পাদনা এবং গ্রাফিকাল ইমেজারি তৈরির মতো পাঁচটি গুরুত্বপূর্ণ মডিউল শেখানো হয়। এআই সম্পর্কে প্রচলিত ভুল ধারণা ভেঙে কর্মক্ষেত্রে এর সঠিক ব্যবহার ও অপপ্রয়োগ রোধে সচেতনতা বৃদ্ধিই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য। আধুনিক যুগের সঙ্গে তাল মেলাতে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উৎসাহ ছিল এই কর্মশালার অন্যতম বিশেষত্ব।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *