মার্চের শুরুতেই কি ব্রিগেডের দখল নিতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

মার্চের শুরুতেই কি ব্রিগেডের দখল নিতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বিশাল জনসভার প্রস্তুতি নিচ্ছে বঙ্গ বিজেপি। দলীয় সূত্রে খবর, মার্চের প্রথম সপ্তাহেই মোদী এই সভা করতে পারেন, যার মাধ্যমে রাজ্যজুড়ে সংগঠনের শক্তি প্রদর্শনই মূল লক্ষ্য। প্রচারপর্ব শেষ হওয়া পর্যন্ত রাজ্যে প্রধানমন্ত্রীর প্রায় ১৫টি জনসভা করার পরিকল্পনা রয়েছে। কেন্দ্রীয় নেতৃত্বের সবুজ সংকেত মিললেই পুরোদমে শুরু হবে এই মেগা ইভেন্টের প্রস্তুতি।

নির্বাচনী বৈতরণী পার হতে এবার প্রার্থী নির্বাচনেও বিশেষ কৌশল নিয়েছে পদ্মশিবির। নিচুতলার কর্মীদের মতামতকে গুরুত্ব দিতে বুথ স্তর পর্যন্ত গোপন ফর্ম বিলি করা হয়েছে। অতীতে প্রার্থী নিয়ে ক্ষোভ বা ‘গোঁজ’ প্রার্থীর সমস্যা এড়াতেই মন্ডল সভাপতিদের পছন্দের নাম জমা দিতে বলা হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তির ব্যক্তিগত ইমেজ ও কাজের মূল্যায়ন করেই চূড়ান্ত তালিকা তৈরি হবে বলে সল্টলেকের সাংগঠনিক বৈঠকে সিদ্ধান্ত নিয়েছে বিজেপি নেতৃত্ব।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *