লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় এবার অভিনেতা রণবীর সিং ও পরিচালক রোহিত শেট্টি

লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় এবার অভিনেতা রণবীর সিং ও পরিচালক রোহিত শেট্টি

বলিউড কাঁপিয়ে এবার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় অভিনেতা রণবীর সিং ও পরিচালক রোহিত শেট্টি। সম্প্রতি রোহিতের জুহুর বাসভবনে গুলি চালানোর ঘটনার রেশ কাটতে না কাটতেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে গ্যাং সদস্য হরি বক্সারের একটি হুমকি ভরা অডিও ক্লিপ। এই ভয়েস নোটে সরাসরি রণবীর ও রোহিতকে সতর্ক করে তাদের ম্যানেজারসহ কর্মীদের ওপর প্রাণঘাতী হামলার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। গ্যাংস্টারদের এমন প্রকাশ্য হুমকিতে বর্তমানে বলিপাড়ায় তীব্র চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।

তদন্তকারী সংস্থাগুলো জানিয়েছে যে এই অডিও ক্লিপে রণবীর সিংকে তার পূর্বের কোনো আচরণের জন্য চরম পরিণতির ভয় দেখানো হয়েছে। শুক্রবার রোহিত শেট্টিকে মুম্বাই বিমানবন্দরে দেখা গেলেও এই গুরুতর বিষয়ে এখনও পর্যন্ত তারকাদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। বর্তমানে পুলিশ ও নিরাপত্তা সংস্থাগুলো ভাইরাল হওয়া অডিওটির সত্যতা যাচাইয়ের পাশাপাশি পুরো ঘটনার নিবিড় তদন্ত শুরু করেছে। পরিস্থিতি মোকাবিলায় দুই তারকার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার প্রক্রিয়া চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *