ভারত কি আজ পাকিস্তানের সাথে করমর্দন করবে নাকি বজায় থাকবে সেই পুরনো বিতর্ক

ভারত কি আজ পাকিস্তানের সাথে করমর্দন করবে নাকি বজায় থাকবে সেই পুরনো বিতর্ক

কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে আজ টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। দীর্ঘদিনের ‘নো হ্যান্ডশেক’ নীতি এই ম্যাচেও বজায় থাকবে কি না, তা নিয়ে ক্রিকেট মহলে জল্পনা তুঙ্গে। গতকাল সংবাদ সম্মেলনে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব বিষয়টি এড়িয়ে গিয়ে ভক্তদের টস পর্যন্ত অপেক্ষা করতে বলেছেন।

২০২৫ এশিয়া কাপ থেকে ভারতীয় দল পাকিস্তানের সাথে হাত মেলানো বন্ধ রেখেছে, যা পরবর্তীতে অনূর্ধ্ব-১৯ ও মহিলা দলেও দেখা গেছে। অন্যদিকে, পাক অধিনায়ক সালমান আলী আগা খেলাধুলায় সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার পক্ষে সওয়াল করেছেন। এখন দুই দেশের এই হাইভোল্টেজ লড়াইয়ে শেষ পর্যন্ত খেলোয়াড়রা সৌজন্য বিনিময় করবেন কি না, সেটাই দেখার বিষয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *