হুমায়ুন কাঁটা সরাতে তৃণমূলের মাস্টারপ্ল্যান, ভোটের আগেই বালুর হাতে বড় দায়িত্ব
February 15, 20262:17 pm

আসন্ন ২৬তম বিধানসভা নির্বাচনের আগে কোমর বেঁধে নামল তৃণমূল কংগ্রেস। মুর্শিদাবাদ ও সংলগ্ন মুসলিম অধ্যুষিত জেলাগুলোতে হুমায়ুন কবীরের প্রভাব রুখতে বিশেষ সাংগঠনিক কোর কমিটি গঠন করেছে শাসক দল। জঙ্গিপুর ও বহরমপুরের জন্য পৃথক কমিটি গঠনের মাধ্যমে নির্বাচনী রণকৌশল সাজাচ্ছে ঘাসফুল শিবির, যেখানে আমিরুল ইসলাম ও জাকির হোসেনের মতো হেভিওয়েট নেতাদের রাখা হয়েছে।
সবচেয়ে চমকপ্রদ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বারাসাত সাংগঠনিক জেলায়। রেশন দুর্নীতি মামলায় জেল খেটে সম্প্রতি মুক্তি পাওয়া প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ যুগ্ম আহ্বায়কের দায়িত্ব। দলের দুর্দিনে তাঁর ওপর এই আস্থা প্রদর্শন রাজনৈতিক মহলে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। নির্বাচনী প্রস্তুতি এবং সংগঠনকে তৃণমূল স্তরে মজবুত করাই এখন শীর্ষ নেতৃত্বের প্রধান লক্ষ্য।