মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার করলেই পরমাণু চুক্তি নিয়ে আলোচনায় নমনীয় হতে পারে ইরান
February 15, 20262:59 pm

দীর্ঘদিনের অচলাবস্থা কাটিয়ে আমেরিকার সঙ্গে পরমাণু চুক্তিতে পৌঁছাতে নয়া শর্ত দিল তেহরান। ইরানের উপ-বিদেশমন্ত্রী মাজিদ তখত-রাভানচি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ওয়াশিংটন যদি আন্তরিকভাবে নিষেধাজ্ঞা প্রত্যাহারে রাজি থাকে, তবে ইরানও তাদের পরমাণু কর্মসূচি নিয়ে আপস করতে প্রস্তুত। ওমানে দুই দেশের মধ্যে আলোচনার আবহে এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন শুরু থেকেই ইরানের সঙ্গে নতুন চুক্তির বিষয়ে আগ্রহ দেখালেও তেহরানের অনড় অবস্থানের কারণে প্রক্রিয়াটি থমকে ছিল। মার্কিন বিদেশসচিব মার্কো রুবিয়ো ইরানের সঙ্গে চুক্তিকে কঠিন বলে বর্ণনা করেছেন। তবে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিনিময়ে আলোচনার এই প্রস্তাব দুই দেশের কূটনৈতিক সম্পর্কের বরফ গলাতে পারে বলে ধারণা করা হচ্ছে।