ভারত পাকিস্তান মহারণে টিম ইন্ডিয়ার জয়ের প্রার্থনায় মহাকাল মন্দিরে বিশেষ পুজো

ভারত পাকিস্তান মহারণে টিম ইন্ডিয়ার জয়ের প্রার্থনায় মহাকাল মন্দিরে বিশেষ পুজো

টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ রবিবার সন্ধ্যায় কলম্বোর আর. প্রেমদাসা স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। মহাশিবরাত্রির এই বিশেষ দিনে হাইভোল্টেজ ম্যাচটি ঘিরে দেশজুড়ে উন্মাদনা তুঙ্গে। মর্যাদার এই লড়াইয়ে টিম ইন্ডিয়ার বিজয় নিশ্চিত করতে মধ্যপ্রদেশের উজ্জয়িনীর শ্রী মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দিরে আয়োজন করা হয়েছে বিশেষ প্রার্থনার। ক্রিকেটপ্রেমীদের আবেগ ও জয়ের সংকল্পে সরগরম মন্দির প্রাঙ্গণ।

সকাল থেকেই ভক্তরা প্রিয় খেলোয়াড়দের পোস্টার হাতে নিয়ে ভগবান ভোলানাথের কাছে জয়ের প্রার্থনা করছেন। পঞ্চামৃত দিয়ে অভিষেক ও মন্ত্রোচ্চারণের পাশাপাশি ভক্তরা ‘ভারত মাতা কি জয়’ স্লোগানে মুখর হয়ে ওঠেন। এএনআই-এর প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, ভক্তরা অত্যন্ত নিষ্ঠার সাথে জলাভিষেক সম্পন্ন করছেন। শিবরাত্রির পুণ্যতিথিতে মহাকালের আশীর্বাদ নিয়ে মাঠে নামতে চলা ভারতীয় দলকে ঘিরে এখন কোটি কোটি ভক্তের প্রত্যাশা আকাশচুম্বী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *