অদম্য ওয়েস্ট ইন্ডিজের হ্যাটট্রিক জয়ে নেপালের বিশ্বকাপ স্বপ্ন চুরমার
February 15, 20263:49 pm

টি-টোয়েন্টি বিশ্বকাপে জয়ের ধারা বজায় রেখে সুপার এইট নিশ্চিত করল ওয়েস্ট ইন্ডিজ। নেপালকে ৯ উইকেটে বিধ্বস্ত করে টানা তিন ম্যাচ জিতে মাঠ ছাড়লেন সাই হোপরা। প্রথমে ব্যাট করে নেপাল মাত্র ১৩৩ রান সংগ্রহ করলে জেসন হোল্ডারের ৪ উইকেটের দাপটে চাপে পড়ে যায় তারা। জবাবে অধিনায়ক হোপের অপরাজিত ৬১ এবং হেটমায়ারের ঝড়ো ব্যাটিংয়ে মাত্র ৯২ বলেই লক্ষ্যে পৌঁছে যায় ক্যারিবিয়ানরা।
এই হারের ফলে টানা তিন ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিল নেপাল। প্রথম ম্যাচে লড়াইয়ের আভাস দিলেও অভিজ্ঞ ওয়েস্ট ইন্ডিজের সামনে কার্যত অসহায় আত্মসমর্পণ করেন দীপেন্দ্র সিংরা। রান তাড়া করতে নেমে ২৮ বল বাকি থাকতেই জয় ছিনিয়ে নিয়ে শিরোপার অন্যতম দাবিদার হিসেবে নিজেদের প্রমাণ করল সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। সুপার এইটে এখন ফেভারিট হিসেবেই যাত্রা শুরু করবে ওয়েস্ট ইন্ডিজ।