রাশিয়ার থেকে তেল কেনা নিয়ে আমেরিকার বড় দাবি, চাপে পড়বে কি দিল্লি?

রাশিয়ার থেকে তেল কেনা নিয়ে আমেরিকার বড় দাবি, চাপে পড়বে কি দিল্লি?

রাশিয়া থেকে ভারতের জ্বালানি তেল আমদানির ইস্যুতে ফের মুখ খুলল আমেরিকা। মার্কিন বিদেশসচিব মার্কো রুবিও এক চাঞ্চল্যকর বিবৃতিতে জানিয়েছেন, বাণিজ্য ও শুল্ক সংক্রান্ত আলোচনার সময় ভারত অতিরিক্ত রুশ তেল না কেনার প্রতিশ্রুতি দিয়েছে। ওয়াশিংটনের দাবি অনুযায়ী, ভারতের পক্ষ থেকে এই বিষয়ে আশ্বাস মিলেছে।

মার্কিন বিদেশসচিবের এই মন্তব্যের পর আন্তর্জাতিক মহলে ব্যাপক চর্চা শুরু হলেও বিষয়টি নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। ভারত কি সত্যিই নতুন করে রুশ তেল কেনা কমিয়ে দেবে, নাকি বর্তমান চুক্তিগুলো আগের মতোই বজায় থাকবে— সে বিষয়ে রুবিও স্পষ্ট করে কিছু জানাননি।

অন্যদিকে, আমেরিকার এই দাবি নিয়ে ভারতের অন্দরে ভিন্ন সুর শোনা যাচ্ছে। একাধিক ভারতীয় তেল সংস্থা জানিয়েছে যে, রুশ তেল আমদানির বিষয়ে সরকারের পক্ষ থেকে তারা এখনও পর্যন্ত কোনও বিশেষ বিধিনিষেধ বা নতুন নির্দেশিকা পায়নি। ফলে হোয়াইট হাউসের এই দাবি কতটা কার্যকর হবে, তা নিয়ে প্রশ্ন উঠছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *