ভারতের বিরুদ্ধে কি শুধুই কাগুজে বাঘ বাবর আজম? দেখুন অবাক করা এই পরিসংখ্যান
February 15, 20264:41 pm

টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের বিরুদ্ধে বাবর আজমের পারফরম্যান্স নিয়ে উঠছে বড় প্রশ্ন। ২০২১ সালের বিশ্বকাপে ৬৮ রানের অপরাজিত ইনিংসটি বাদ দিলে, শেষ পাঁচটি ম্যাচে তাঁর সংগ্রহ মাত্র ১০৫ রান। পরিসংখ্যান অনুযায়ী, ওই একটি ইনিংস বাদে ভারতের বিপক্ষে তাঁর ব্যাটিং গড় নেমে দাঁড়িয়েছে মাত্র ৯.২৫-এ। ২০২২ সালের এশিয়া কাপ ও বিশ্বকাপে আর্শদীপ সিংয়ের বলে গোল্ডেন ডাকসহ ধারাবাহিকভাবে ব্যর্থ হয়েছেন এই পাক তারকা।
বিপরীতে ভারত-পাকিস্তান লড়াইয়ে রানের দিক থেকে দাপট দেখাচ্ছেন বিরাট কোহলি। বর্তমানে এই দ্বৈরথে ৪৯২ রান করে শীর্ষস্থানে রয়েছেন কোহলি। পাকিস্তানের হয়ে ভারতের বিরুদ্ধে সর্বোচ্চ ২২৮ রান করেছেন মহম্মদ রিজওয়ান। কলম্বোয় হাইভোল্টেজ ম্যাচের আগে বাবরের এই অফ-ফর্ম পাকিস্তানের ব্যাটিং লাইনআপের জন্য বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।