সূর্য ব্রিগেডের মহাযুদ্ধের আগেই ব্যাংককে ভারত ১-০ পাকিস্তান

সূর্য ব্রিগেডের মহাযুদ্ধের আগেই ব্যাংককে ভারত ১-০ পাকিস্তান

ব্যাংককে উইমেন্স এশিয়া কাপ রাইজিং স্টারসে পাকিস্তানকে ৮ উইকেটে উড়িয়ে দিল ভারতীয় মহিলা ‘এ’ দল। টস জিতে ব্যাট করতে নেমে রাধা যাদব ও সাইমা ঠাকুরের দাপুটে বোলিংয়ে ৯৩ রানেই গুটিয়ে যায় পাক শিবির।

জবাবে ব্যাট করতে নেমে ৫৯ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে ভারত। দীনেশ বৃন্দার অপরাজিত ৫৫ রানের ঝোড়ো ইনিংস ভারতকে বড় জয় এনে দেয়। এই জয়ে সেমিফাইনালের লড়াইয়ে নেট রান রেটে অনেকটাই এগিয়ে গেল নীল বাহিনী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *