২০ বছর পর ফিরল বিএনপি, বাংলাদেশে তারেক রহমানের রাজকীয় উত্থান

২০ বছর পর ফিরল বিএনপি, বাংলাদেশে তারেক রহমানের রাজকীয় উত্থান

দুই দশকের রাজনৈতিক বনবাস কাটিয়ে বাংলাদেশের মসনদে ফিরল তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ২০২৬ সালের সাধারণ নির্বাচনে ২৯৭টি আসনের মধ্যে ২১২টিতে বিশাল জয় পেয়েছে বিএনপি জোট। অন্যদিকে, ৭৭টি আসন নিয়ে প্রধান বিরোধী দল হিসেবে আবির্ভূত হয়েছে জামায়াতে ইসলামী। স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন ৮টি আসন।

ভোটের সমীকরণ ও আঞ্চলিক আধিপত্য

দেশের ৮টি বিভাগের মধ্যে ৭টিতেই ধস নামানো জয় পেয়েছে বিএনপি। বিশেষ করে সিলেট বিভাগে সর্বোচ্চ ৬০% ভোট পড়েছে ধানের শীষে। ঢাকা, চট্টগ্রাম এবং ময়মনসিংহেও ৫০ শতাংশের বেশি ভোট পেয়ে নিজেদের শক্ত অবস্থান প্রমাণ করেছে দলটি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সংখ্যালঘু হিন্দু অধ্যুষিত এলাকাগুলোতেও বিএনপির প্রতি জনসমর্থন বেড়েছে, যা তারেক রহমানের অন্তর্ভুক্তিমূলক রাজনীতির ফসল।

তবে ব্যতিক্রম চিত্র দেখা গেছে খুলনা বিভাগে। সেখানে ৩৬টি আসনের মধ্যে জামায়াত জোট ২২টি আসন দখল করেছে, যেখানে বিএনপি পেয়েছে ১৪টি। ভারত সীমান্তবর্তী এই অঞ্চলে জামায়াত ৪৮.২৬% ভোট পেয়ে বিএনপিকে (৪৩.৫৫%) পেছনে ফেলেছে।

আন্তর্জাতিক অভিনন্দন ও শপথ

এই ঐতিহাসিক জয়ের পর তারেক রহমানকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ১৭-১৮ ফেব্রুয়ারি বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন তারেক রহমান। শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশে এই ক্ষমতা বদল দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ও কূটনীতিতে এক নতুন মোড় হিসেবে দেখা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *