যাচ্ছেন ওম বিড়লা, জানাল দিল্লি
February 15, 20267:39 pm

বাংলাদেশের নতুন সরকার গঠনের অনুষ্ঠানে বিএনপির আমন্ত্রণে অবশেষে সাড়া দিল ভারত। আগামী মঙ্গলবার (17 Feb) ওপার বাংলার নতুন PM তারেক রহমানের শপথগ্রহণ অনুষ্ঠানে ভারতের PM নরেন্দ্র মোদী হাজির হতে না পারলেও ঢাকায় থাকবেন তাঁর প্রতিনিধিরা। ভারতের প্রতিনিধি হিসাবে তারেকের শপথগ্রহণ অনুষ্ঠানে থাকবেন লোকসভার স্পিকার ওম বিড়লা। রবিবার বিকেলে ভারতের বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।