আয়ুবের ভেলকিতে তছনছ ভারতের ব্যাটিং অর্ডার পাকিস্তানের স্পিন জালে কুপোকাত হার্দিক তিলক
February 15, 20268:30 pm

টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের স্পিন আক্রমণের মুখে দিশেহারা ভারত। সায়েম আয়ুবের জোড়া আঘাতে তিলক বর্মা ২৫ রানে ফেরার ঠিক পরের বলেই গোল্ডেন ডাক মেরে প্যাভিলিয়নে ফেরেন হার্দিক পাণ্ডিয়া। এর আগে ঈশান কিষাণের লড়াকু ৪৪ বলে ৭৭ রানের ইনিংস ভারতকে টানলেও মাঝ ওভারে তাসের ঘরের মতো ভেঙে পড়ে টিম ইন্ডিয়ার মিডল অর্ডার।
ম্যাচের শুরুতে অভিষেক শর্মা খাতা খোলার আগেই আউট হয়ে চাপে ফেলেছিলেন দলকে। তবে টসের সময় থেকেই উত্তেজনা তুঙ্গে ছিল যখন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব বিপক্ষ অধিনায়কের সঙ্গে করমর্দন এড়িয়ে যান। বর্তমানে ১৪.৩ ওভার শেষে ভারতের স্কোর ৪ উইকেটে ১২৬ রান। পিচে টার্ন থাকায় পাকিস্তানের স্পিন কৌশলে রীতিমতো কোণঠাসা নীল বাহিনী।