তারেক রহমানকে ফুল ও মিষ্টি পাঠিয়ে শুভেচ্ছা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়

তারেক রহমানকে ফুল ও মিষ্টি পাঠিয়ে শুভেচ্ছা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়

বাংলাদেশের নির্বাচনে অভাবনীয় সাফল্যের পর বিএনপি নেতা তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার সন্ধ্যায় ফুল ও মিষ্টি পাঠিয়ে শুভেচ্ছা জানানোর পাশাপাশি তিনি একটি সামাজিক যোগাযোগ মাধ্যম বার্তায় বাংলাদেশের সকল মানুষকে অভিনন্দন জানান। তিনি আশাপ্রকাশ করেন যে, আগামী দিনেও দুই বাংলার মধ্যে ভ্রাতৃত্ব ও সুসম্পর্ক অটুট থাকবে।

এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানিয়েছিলেন। তিনি এই জয়কে জনআস্থার প্রতিফলন হিসেবে উল্লেখ করে বাংলাদেশের গণতান্ত্রিক ও প্রগতিশীল যাত্রায় পাশে থাকার প্রতিশ্রুতি দেন। ভারত সরকার আগামী দিনে নবনির্বাচিত সরকারের সঙ্গে উন্নয়নমূলক লক্ষ্য অর্জনে এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করতে অত্যন্ত আগ্রহী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *