শেয়ার বাজারে ধসের সংকেত দিলেও লক্ষ্মীলাভের সুযোগ দিচ্ছে এই ৫টি স্টক

শেয়ার বাজারে ধসের সংকেত দিলেও লক্ষ্মীলাভের সুযোগ দিচ্ছে এই ৫টি স্টক

NEWS DESK : সোমবার সপ্তাহের শুরুতেই ভারতীয় শেয়ার বাজারে বড়সড় পতনের আশঙ্কা দেখা দিয়েছে। গিফট নিফটির প্রবণতা অনুযায়ী, নিফটি ফিউচার আগের দিনের তুলনায় প্রায় ৭১ পয়েন্ট নিচে নেমে ২৫,৪৪৮ স্তরের আশেপাশে ঘোরাফেরা করছে। গত শুক্রবারও বাজার বন্ধ হওয়ার সময় সেনসেক্স ১০৪৮ পয়েন্ট এবং নিফটি ৫০ সূচক ৩৩৬ পয়েন্ট পড়ে গিয়েছিল। বাজারের এই অস্থির পরিস্থিতির মধ্যেও বিনিয়োগকারীদের জন্য আয়ের সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে লভ্যাংশ বা ডিভিডেন্ড ঘোষণা করা পাঁচটি নির্দিষ্ট স্টক।

আজ ১৬ ফেব্রুয়ারি লভ্যাংশ পাওয়ার যোগ্য বিনিয়োগকারী নির্বাচনের জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। এই তালিকায় রয়েছে বিদ্যুৎ খাতের অন্যতম সংস্থা টরেন্ট পাওয়ার এবং অটো সেক্টরের এসকর্ট কুবোটা। টরেন্ট পাওয়ার প্রতি শেয়ারে ১৫ টাকা এবং এসকর্ট কুবোটা প্রতি শেয়ারে ১৮ টাকা করে অন্তর্বর্তীকালীন লভ্যাংশ দেওয়ার কথা ঘোষণা করেছে। এছাড়াও অ্যাপোলো হসপিটালস তাদের বিনিয়োগকারীদের জন্য প্রতি শেয়ারে ১০ টাকা লভ্যাংশ বরাদ্দ করেছে।

তালিকায় থাকা অন্য দুটি কো ম্পা নি হলো কিরলোস্কর ফেরাস ইন্ডাস্ট্রিজ এবং ইউনিপার্টস ইন্ডিয়া। কিরলোস্কর ফেরাস তাদের শেয়ারহোল্ডারদের প্রতি শেয়ারে ৩ টাকা এবং ইউনিপার্টস ইন্ডিয়া প্রতি শেয়ারে ৭ টাকা করে লভ্যাংশ দেবে। আজকের দিনের মধ্যে যে সমস্ত বিনিয়োগকারীদের নাম কো ম্পা নির নথিতে নথিভুক্ত থাকবে, তারাই এই বাড়তি আয়ের সুবিধা পাবেন। বাজার বিশেষজ্ঞরা মনে করছেন, সূচকের পতন সত্ত্বেও লভ্যাংশের আকর্ষণে আজ এই পাঁচটি স্টকের লেনদেনে বিশেষ গতিবিধি দেখা যেতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *