বিমানবন্দর সংলগ্ন বহুতলের উচ্চতা নিয়ে বড় সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্র

বিমানবন্দর সংলগ্ন বহুতলের উচ্চতা নিয়ে বড় সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্র

NEWS DESK : দেশে ক্রমবর্ধমান বিমানবন্দর এবং আকাশপথের নিরাপত্তা সুনিশ্চিত করতে বড়সড় পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রী কে রামমোহন নাইড়ু জানিয়েছেন, বিমানবন্দর সংলগ্ন বহুতল ভবনগুলোর উচ্চতা ঠিক কত হওয়া উচিত, তা নির্ধারণে বর্তমানে একটি উচ্চপর্যায়ের সমীক্ষা চালানো হচ্ছে। মূলত মুম্বই, হায়দরাবাদ, কলকাতা এবং চেন্নাইয়ের মতো বড় শহরগুলোতে এই সমস্যা অত্যন্ত প্রকট হয়ে দাঁড়িয়েছে।

কেন্দ্রীয় সরকারের লক্ষ্য আগামী পাঁচ বছরের মধ্যে দেশে আরও ৫০টি নতুন বিমানবন্দর গড়ে তোলা। বর্তমানে দেশে ১৬৫টি বিমানবন্দর কার্যকর রয়েছে। এই পরিস্থিতিতে বিমান চলাচলের নিরাপত্তা ও রানওয়ের সংলগ্ন এলাকার পরিকাঠামো বজায় রাখা জরুরি হয়ে পড়েছে। এই জটিল সমস্যার সমাধানে আন্তর্জাতিক অসামরিক বিমান পরিবহণ প্রতিষ্ঠানের (ICAO) বিশেষজ্ঞদের সঙ্গে নিরবচ্ছিন্ন আলোচনা চালাচ্ছে ভারত সরকার।

মন্ত্রী আরও জানিয়েছেন, আন্তর্জাতিক এই বিশেষজ্ঞ দলটি ইতিমধ্যেই ভারতের বড় শহরগুলো পরিদর্শন করতে শুরু করেছে। তাদের দেওয়া প্রযুক্তিগত মতামত ও রিপোর্টের ভিত্তিতেই বহুতল ভবনের উচ্চতা সংক্রান্ত চূড়ান্ত নীতিমালা তৈরি করা হবে। খুব শীঘ্রই এই বিষয়ে সরকারি সিদ্ধান্ত ঘোষণা করা হতে পারে। সরকারের এই পদক্ষেপের ফলে বিমানবন্দর সংলগ্ন আবাসন ও বাণিজ্যিক ভবন নির্মাণে নতুন নিয়মাবলী কার্যকর হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *