আপনার এলাকায় কোথায় যুবসাথীর বিশেষ ক্যাম্প দেখে নিন তালিকা

আপনার এলাকায় কোথায় যুবসাথীর বিশেষ ক্যাম্প দেখে নিন তালিকা

NEWS DESK : পশ্চিমবঙ্গ সরকারের সাম্প্রতিকতম উদ্যোগ ‘যুবসাথী’ প্রকল্পকে ঘিরে রাজ্যজুড়ে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত এই প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে রবিবার থেকেই শুরু হয়েছে বিশেষ ক্যাম্প। ‘দুয়ারে সরকার’-এর আদলে আয়োজিত এই ‘স্বনির্ভর বাংলা ক্যাম্প’ আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত (ছুটির দিন ব্যতীত) এই শিবিরের মাধ্যমে প্রকল্পের আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা যাবে।

উল্লেখ্য, যুবসাথী প্রকল্পের আবেদন শুধুমাত্র অফলাইনেই গ্রহণ করা হচ্ছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রাথমিক পর্যায়ে অনলাইনে আবেদনের কথা ভাবা হলেও সাধারণের সুবিধার্থে এখন নির্দিষ্ট ক্যাম্পেই ফর্ম জমা নেওয়া হবে। আবেদনকারীদের প্রয়োজনীয় নথিপত্র হিসেবে আধার কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, ব্যাংক অ্যাকাউন্টের তথ্যাদি এবং পাসপোর্ট সাইজ ছবি সাথে রাখতে হবে। তফশিলি জাতি বা উপজাতিভুক্ত হলে সংশ্লিষ্ট শংসাপত্র জমা দিতে হবে।

এই প্রকল্পের অধীনে যোগ্য উপভোক্তারা আগামী পাঁচ বছর পর্যন্ত প্রতি মাসে ১৫০০ টাকা করে আর্থিক সহায়তা পাবেন। যদি এই সময়ের মধ্যে চাকরি না হয়, তবে পুনরায় নাম নথিভুক্ত করার সুযোগ থাকছে। তবে কিছু ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। যারা বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার বা কন্যাশ্রী প্রকল্পের সুবিধা পাচ্ছেন কিংবা কোনো সরকারি-বেসরকারি কর্মসংস্থানে যুক্ত, তারা এই প্রকল্পের আওতায় আসবেন না। অন্যদিকে, স্বামী বিবেকানন্দ বা ঐক্যশ্রীর মতো স্কলারশিপ পাওয়া পড়ুয়ারা এই আবেদনের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *