জেনারেল কোচের শৌচালয় হবে প্রথম শ্রেণির মতো ঝকঝকে, তদারকি করবে এআই

জেনারেল কোচের শৌচালয় হবে প্রথম শ্রেণির মতো ঝকঝকে, তদারকি করবে এআই

রেলযাত্রীদের জন্য এক যুগান্তকারী পরিবর্তনের ঘোষণা করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সাধারণ বা জেনারেল ক্লাসের শৌচালয় নিয়ে যাত্রীদের দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ মেটাতে এবার বিশেষ উদ্যোগ নিচ্ছে কেন্দ্র। ট্রেনের সাধারণ কামরার শৌচালয়গুলিকেও এবার থেকে এসি প্রথম শ্রেণির সমতুল্য পরিচ্ছন্ন ও উন্নতমানের করে গড়ে তোলা হবে।

এই সাফাই অভিযানকে নিশ্ছিদ্র করতে রেলের তরফে ব্যবহার করা হবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা ‘এআই ইমেজ’ প্রযুক্তি। অর্থাৎ, শৌচালয় ঠিকমতো পরিষ্কার হয়েছে কি না, তা মানুষের চোখের নজরদারির পাশাপাশি এআই প্রযুক্তির মাধ্যমে পরীক্ষা করা হবে। এর ফলে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ থাকবে না। শুধু সাফাই নয়, ট্রেনের লিনেন বা চাদর-বালিশের পরিষেবার মান বাড়াতেও একটি নির্দিষ্ট সংস্থাকে দায়িত্ব দেওয়া হচ্ছে।

প্রাথমিক পর্যায়ে দেশের ৮০টি ট্রেনে এই বিশেষ ‘পাইলট প্রজেক্ট’ শুরু হতে চলেছে। রেলের এই ভোলবদলের পাশাপাশি পরিকাঠামো ক্ষেত্রেও বড় চমক থাকছে। ব্রহ্মপুত্র নদের তলদেশ দিয়ে টানেল নির্মাণসহ একাধিক রাজ্যে নতুন রেল প্রকল্পের কাজ দ্রুত শুরু হবে বলে রেল মন্ত্রক সূত্রে জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *