কিম জং উনের উত্তরসূরি নিয়ে পরিবারে চরম কলহ! বোন নাকি মেয়ে কে বসবেন উত্তর কোরিয়ার মসনদে
February 16, 202610:11 am

উত্তর কোরিয়ার একনায়ক কিম জং উনের সাম্রাজ্যে এবার শুরু হতে চলেছে ভয়ংকর পারিবারিক লড়াই। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা (NIS)-এর দাবি অনুযায়ী, কিমের ১৩ বছর বয়সী কন্যা কিম জু এ-কে পরবর্তী রাষ্ট্রপ্রধান হিসেবে গড়ে তোলা হচ্ছে। এই সিদ্ধান্ত কিমের অত্যন্ত প্রভাবশালী বোন কিম ইয়ো জং-এর সঙ্গে সরাসরি সংঘাতের পথ তৈরি করতে পারে।
সিংহাসনের লড়াইয়ে কে এগিয়ে?
- কিম জু এ (কন্যা): ২০২২ সাল থেকে বাবার সঙ্গে ক্ষেপণাস্ত্র পরীক্ষা ও বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানে তাকে নিয়মিত দেখা যাচ্ছে। গোয়েন্দাদের মতে, এই মাসেই বড় কোনো রাজনৈতিক সম্মেলনে তাকে আনুষ্ঠানিকভাবে উত্তরসূরি ঘোষণা করা হতে পারে।
- কিম ইয়ো জং (বোন): বর্তমানে উত্তর কোরিয়ার দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি হিসেবে পরিচিত। প্রশাসনের ওপর তার শক্ত নিয়ন্ত্রণ রয়েছে এবং তিনি তার কঠোর স্বভাবের জন্য বিশ্বজুড়ে পরিচিত। বিশ্লেষকদের মতে, সুযোগ পেলে তিনি ক্ষমতা ছাড়বেন না।
রক্তক্ষয়ী ইতিহাসের পুনরাবৃত্তি?
কিম পরিবারের ক্ষমতার লড়াই সবসময়ই নিষ্ঠুর। ২০১১ সালে ক্ষমতায় আসার পর কিম জং উন তার নিজের কাকা জং সং থায়েককে মৃত্যুদণ্ড দিয়েছিলেন। এছাড়া ২০১৭ সালে মালয়েশিয়ায় রাসায়নিক হামলায় তার সৎ ভাই কিম জং নাম নিহত হন। এখন মেয়ে আর বোনের মধ্যে এই ক্ষমতার দ্বন্দ্বে পিয়ংইয়ংয়ের রাজপ্রাসাদে নতুন কোনো রক্তক্ষয়ী অধ্যায় শুরু হয় কি না, সেটাই দেখার বিষয়।