বামফ্রন্টে কি তবে ভাঙন? ফরওয়ার্ড ব্লকের অনমনীয় জেদে চরম সংকটে বাম-ISF জোট

বামফ্রন্টে কি তবে ভাঙন? ফরওয়ার্ড ব্লকের অনমনীয় জেদে চরম সংকটে বাম-ISF জোট

ভোটের মুখে বাংলায় বামফ্রন্টের অন্দরে গৃহযুদ্ধ এখন চরমে। আইএসএফ-এর (ISF) সঙ্গে জোট গড়া নিয়ে সিপিএম-এর প্রস্তাবে সরাসরি জল ঢেলে দিল ফরওয়ার্ড ব্লক। দুই দিনের ম্যারাথন বৈঠক শেষে ফরওয়ার্ড ব্লক সাফ জানিয়ে দিয়েছে, তারা আইএসএফ-এর সঙ্গে কোনও সমঝোতায় যাবে না। উল্টে একধাপ এগিয়ে রাজ্যের ৩২টি আসনে এককভাবে প্রার্থী দেওয়ার হুঁশিয়ারি দিয়ে রেখেছে তারা। শরিক দলের এই অনড় অবস্থানের ফলে বামফ্রন্টের জোট প্রক্রিয়া এখন বিশ বাঁও জলে। একদিকে যখন সিপিএম চাইছে শক্তি বাড়াতে নওশাদ সিদ্দিকীদের পাশে পেতে, ঠিক তখনই ফরওয়ার্ড ব্লকের এই ‘বিদ্রোহ’ জোটে বড়সড় ভাঙনের ইঙ্গিত দিচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *