উৎসবের মেজাজ নিমেষেই বিষাদ, চিনে বাজি দোকানে ভয়াবহ বিস্ফোরণে মৃত ৮

উৎসবের মেজাজ নিমেষেই বিষাদ, চিনে বাজি দোকানে ভয়াবহ বিস্ফোরণে মৃত ৮

চিনে লুনার নিউ ইয়ার বা বসন্ত উৎসবের আনন্দ মুহূর্তেই বদলে গেল হাহাকারে। উৎসবের ঠিক আগে পূর্ব চিনের জিয়াংসু প্রদেশের ডংহাই কাউন্টিতে একটি বাজির দোকানে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরও ২ জন।

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, দোকানের কাছেই এক ব্যক্তি অসতর্কভাবে বাজি পোড়াচ্ছিলেন। সেই আগুন থেকেই দোকানে মজুত থাকা বিপুল পরিমাণ বাজিতে বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ায় দোকানের ভেতরে থাকা ব্যক্তিরা বের হওয়ার সুযোগ পাননি।

চিনে লুনার নিউ ইয়ার অত্যন্ত ধুমধাম করে পালন করা হয়। যদিও দূষণ রোধে দেশটির অনেক শহরেই বাজি পোড়ানো নিষিদ্ধ, তবুও উৎসবের মরসুমে অনেক এলাকায় সরকারি শিথিলতার সুযোগে দেদার বাজি বিক্রি হয়। সেই আনন্দ উদযাপনের প্রস্তুতিই এবার প্রাণ কেড়ে নিল আটজনের।

এই ঘটনার পর ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং অবৈধভাবে বাজি ব্যবহারের বিষয়ে কড়া সতর্কতা জারি করেছে প্রশাসন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *