বাংলায় ভোটার তালিকায় জালিয়াতি রুখতে কড়া কমিশন, ৫ জেলার ৭ নির্বাচনী আধিকারিক সাসপেন্ড

বাংলায় ভোটার তালিকায় জালিয়াতি রুখতে কড়া কমিশন, ৫ জেলার ৭ নির্বাচনী আধিকারিক সাসপেন্ড

২০২৬-এর বিধানসভা নির্বাচনের মুখে বড়সড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। ভোটার তালিকায় ব্যাপক কারচুপি এবং ‘ভুতুড়ে’ ভোটার ঢোকানোর অভিযোগে রাজ্যের ৫টি জেলার ৭ জন সহকারী নির্বাচনী পঞ্জীকরণ আধিকারিককে (AERO) তৎক্ষণাৎ সাসপেন্ড করার নির্দেশ দেওয়া হয়েছে।

অ্যাকশন রিপোর্ট একনজরে

  • টার্গেটে কারা: ক্যানিং পূর্ব (২ জন), সুতি, ময়নাগুড়ি, ফারাক্কা, সামশেরগঞ্জ এবং ডেররা-র এনিআরও-রা কমিশনের কোপে পড়েছেন।
  • অভিযোগ: স্পেশাল ইনভেস্টিগেশন রিপোর্টে (SIR) দেখা গেছে, এই আধিকারিকরা পদের অপব্যবহার করে ভোটার তালিকায় জালিয়াতি করেছেন।
  • আইনি পদক্ষেপ: ১৯৫০ সালের জনপ্রতিনিধিত্ব আইনের ১৩সিসি ধারা অনুযায়ী এই কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।
  • ডেডলাইন: ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার আবেদন বা ‘ফর্ম ৭’ নিষ্পত্তির জন্য সোমবার পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছে কমিশন।

এর আগে ভোটার তালিকায় বেনিয়মের দায়ে তথাগত মণ্ডল, দেবোত্তম দত্তচৌধুরী সহ ৪ আধিকারিকের বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দিয়েছিল কমিশন। এই ইস্যুতে প্রশাসনিক দীর্ঘসূত্রিতা নিয়ে মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীকে দিল্লিতে তলবও করা হয়েছিল। নবান্ন ও রাজভবনকে পাঠানো বার্তায় কমিশন স্পষ্ট করে দিয়েছে যে, নির্বাচনী প্রক্রিয়ায় কোনও গাফিলতি বা দুর্নীতি বরদাস্ত করা হবে না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *