এক লাখেও মিটল না আশ, নিজের জমিতে ২২০,০০০ টাকা খরচ করে ১ লক্ষ শিবলিঙ্গ বসালেন এই কৃষক

নিজের মাথার ওপর ছাদ জোগাড় করতেই যেখানে সাধারণ মানুষের নাভিশ্বাস ওঠে, সেখানে ভক্তির টানে এক অভিনব নজির গড়লেন কর্ণাটকের দাভণগেরে জেলার শাইগলে গ্রামের এক কৃষক। নিজের উপার্জিত ২২ লক্ষ টাকা খরচ করে নিজের জমিতেই ১,০০,০০১টি শিবলিঙ্গ প্রতিষ্ঠা করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন সান্নামাল্লাপ্পা নামে ওই ব্যক্তি।

স্বপ্নাদেশেই শুরু এই কর্মযজ্ঞ

সান্নামাল্লাপ্পা জানান, বেশ কিছুদিন ধরে তিনি স্বপ্নে বারবার শিবলিঙ্গ দেখছিলেন। প্রথমে একটি ছোট মন্দির নির্মাণ করলেও তাঁর মন ভরেনি। এরপর এক আধ্যাত্মিক গুরুর পরামর্শে তিনি তাঁর চাষের জমিতেই এই বিশালাকার প্রকল্প শুরু করেন। পাথর খোদাই করে তৈরি করা হয়েছে ২০টি বিশেষ লিঙ্গ পীঠ, যার প্রতিটিতে রয়েছে ৫,০০০টি করে ক্ষুদ্রাতিক্ষুদ্র শিবলিঙ্গ। সব মিলিয়ে লিঙ্গের সংখ্যা দাঁড়িয়েছে ১,০০,০০১টি।

আধ্যাত্মিক পর্যটন কেন্দ্রে পরিণত শাইগলে গ্রাম

একজন সাধারণ কৃষকের এমন বিপুল অঙ্কের অর্থ ব্যয় এবং ভক্তির এমন নিদর্শন দেখে স্তম্ভিত স্থানীয়রা। বর্তমানে ওই কৃষকের জমিটি একটি গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক কেন্দ্রে পরিণত হয়েছে। প্রতিদিন হাজার হাজার ভক্ত ভিড় করছেন এই ১ লক্ষ শিবলিঙ্গ দর্শন ও অভিষেক করতে। ভক্তি ও সংকল্প থাকলে যে আসাম্ভবকেও সম্ভব করা যায়, সান্নামাল্লাপ্পা আজ তার জলজ্যান্ত উদাহরণ। সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল এই ‘শিবভক্ত’ কৃষকের কাহিনী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *