খুলে যাচ্ছে কেদারনাথের দরজা! জেনে নিন কবে থেকে শুরু হচ্ছে এবারের চারধাম যাত্রা

খুলে যাচ্ছে কেদারনাথের দরজা! জেনে নিন কবে থেকে শুরু হচ্ছে এবারের চারধাম যাত্রা

নিউজ ডেস্ক: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ভক্তদের জন্য খুলে যাচ্ছে কেদারনাথ ধামের দরজা। শীতকালীন বিরতির পর আগামী ২২ এপ্রিল খুলে দেওয়া হচ্ছে বাবা কেদারনাথের মন্দিরের কপাট। মহা শিবরাত্রির পুণ্য লগ্নে এই শুভ দিন ও সময়ক্ষণ নির্ধারিত হয়েছে বলে জানিয়েছেন মন্দির কর্তৃপক্ষ।

কেদারনাথের পাশাপাশি উত্তরাখণ্ডের চারধাম যাত্রার সম্পূর্ণ সূচিও চূড়ান্ত হয়েছে। আগামী ১৯ এপ্রিল খুলছে গঙ্গোত্রী ও যমুনোত্রীর দরজা। এরপর ২২ এপ্রিল কেদারনাথ এবং ২৩ এপ্রিল বদ্রীনাথ ধামের কপাট খোলার মাধ্যমে পূর্ণতা পাবে এবারের যাত্রা। ২২ এপ্রিল সকাল ৮টায় ওমকারেশ্বর মন্দিরের দ্বার খোলার আগে বৈদিক মন্ত্রোচ্চারণ ও বিশেষ পুজোর আয়োজন করবেন পুরোহিতরা। উত্তরাখণ্ডের হিমালয় কোলে এই পবিত্র তীর্থযাত্রা ঘিরে এখন থেকেই পুণ্যার্থীদের মধ্যে প্রবল উৎসাহ দেখা যাচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *