ইমরান খানের অবস্থা আশঙ্কাজনক? ব্যক্তিগত চিকিৎসককে ঢুকতে না দেওয়ায় বিস্ফোরক বোন আলিমা

ইমরান খানের অবস্থা আশঙ্কাজনক? ব্যক্তিগত চিকিৎসককে ঢুকতে না দেওয়ায় বিস্ফোরক বোন আলিমা

ইসলামাবাদ: পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ তুঙ্গে। আদিয়ালা জেলে ৮০০ দিনের বেশি বন্দি ইমরানের ডান চোখের দৃষ্টিশক্তি মাত্র ১৫ শতাংশে নেমে এসেছে বলে দাবি করা হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশে গঠিত মেডিকেল বোর্ড তার স্বাস্থ্য পরীক্ষা করলেও, ইমরানের পরিবার ও ব্যক্তিগত চিকিৎসক আসিম ইউসুফকে সেখানে উপস্থিত থাকার অনুমতি দেয়নি জেল কর্তৃপক্ষ।

এই ঘটনায় ক্ষোভ উগরে দিয়ে ইমরানের বোন আলিমা খানম সমাজমাধ্যমে জানিয়েছেন, বারবার পরিবারের সদস্যদের নাম দিলেও সরকার তা প্রত্যাখ্যান করছে। এমনকি বিশেষজ্ঞ চিকিৎসকদের উপস্থিতিতে পরীক্ষার দাবিও মানা হয়নি। পরিবারের প্রশ্ন, কেন ব্যক্তিগত চিকিৎসক বা স্বজনদের দূরে রাখা হচ্ছে? জেলের ভেতর ইমরানের চিকিৎসা নিয়ে লুকোচুরি চলায় দানা বাঁধছে গভীর রহস্য। রবিবার ৫ সদস্যের এক চিকিৎসক দল দীর্ঘক্ষণ তার স্বাস্থ্য পরীক্ষা ও রক্ত সংগ্রহ করলেও, তাকে হাসপাতালে স্থানান্তরের খবরকে ‘গুজব’ বলে উড়িয়ে দিয়েছেন জেল সুপারিনটেনডেন্ট।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *