সবরীমালা মন্দিরে ঋতুমতী নারীদের প্রবেশাধিকার নিয়ে ফের সুপ্রিম শুনানি, নির্বাচনের আগে চাপে কেরল সরকার

সবরীমালা মন্দিরে ঋতুমতী নারীদের প্রবেশাধিকার নিয়ে ফের সুপ্রিম শুনানি, নির্বাচনের আগে চাপে কেরল সরকার

সুপ্রিম কোর্টের রায়ে কি বদলে যাবে সবরীমালার ইতিহাস? ঋতুমতী নারীদের মন্দিরে প্রবেশের বিতর্কিত রায় পুনর্বিবেচনা করতে চলেছে শীর্ষ আদালত। প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বেঞ্চ ৬৭টি পিটিশন খতিয়ে দেখবে। বিশেষত, ধর্মীয় বিশ্বাস বনাম লিঙ্গ সমতার এই আইনি লড়াই এখন এক নয়া মোড় নিল।

শীর্ষ আদালতের নজরে যা থাকছে

আদালত এই মামলার জন্য নয় বিচারপতির নতুন একটি বেঞ্চ গঠনের নির্দেশ দিতে পারে। শুধু সবরীমালা নয়, মুসলিম ও পার্সি সম্প্রদায়ের নারীদের ধর্মীয় অধিকার এবং ধর্মীয় রীতিতে আদালতের হস্তক্ষেপের সীমা নির্ধারণের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোও আলোচনার টেবিলে থাকছে।

শাঁখের করাতে বিজয়ন সরকার

কেরলে বিধানসভা নির্বাচনের ঠিক আগে এই আইনি তৎপরতা মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সরকারকে চরম অস্বস্তিতে ফেলেছে। এর আগে ‘নব উত্থান’ বা নবজাগরণের ডাক দিয়ে সরকার নারী প্রবেশের সমর্থনে সরব হয়েছিল। এমনকি ৫০ লক্ষ নারীকে নিয়ে তৈরি হয়েছিল ‘বিশাল প্রাচীর’ বা উইমেন’স ওয়াল। এখন পরিবর্তিত পরিস্থিতিতে সরকার তাদের অবস্থান বজায় রাখতে পারবে কি না, তা নিয়ে তৈরি হয়েছে রাজনৈতিক ধন্দ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *