শেষের শুরু! আয়ু ফুরিয়ে আসছে পৃথিবীর, বিজ্ঞানীদের পূর্বাভাসে ভয়ানক অশনি সংকেত

বিজ্ঞানীদের সাম্প্রতিক গবেষণায় উঠে এল এক চাঞ্চল্যকর তথ্য। সাড়ে চারশ কোটি বছর বয়সী এই পৃথিবী তার সম্ভাব্য আয়ুষ্কালের অর্ধেক পথ ইতিমধেই পার করে ফেলেছে। জ্যোতির্পদার্থবিজ্ঞানীদের মতে, পৃথিবীর মোট আয়ু হতে পারে প্রায় সাড়ে নয়শ কোটি বছর। অর্থাৎ আমাদের এই চেনা গ্রহটি এখন তার জীবনের মধ্যগগনে অবস্থান করছে।
জ্যোতির্পদার্থবিজ্ঞানী শনের মতে, পৃথিবীর এই পথচলা চিরস্থায়ী নয় এবং এর মৃত্যু ঘটতে পারে একাধিক উপায়ে। সূর্যের ক্রমবর্ধমান উত্তাপই হয়ে উঠবে পৃথিবীর প্রধান শত্রু। সময়ের সাথে সাথে সূর্যের উজ্জ্বলতা এবং তাপ বৃদ্ধি পাওয়ার ফলে একসময় পৃথিবীর সমস্ত মহাসাগরের জল বাষ্পীভূত হয়ে যাবে। এর ফলে নীল গ্রহটি প্রাণধারণের সম্পূর্ণ অযোগ্য হয়ে পড়বে।
ভবিষ্যতের সেই চরম বিপর্যয়ের দিনে সূর্য একটি বিশাল লাল দানব বা ‘রেড জায়ান্ট’-এ পরিণত হবে। সেই প্রকাণ্ড আকার ধারণ করে সূর্য শেষ পর্যন্ত পৃথিবীকে নিজের উদরে গিলে ফেলবে। আর এভাবেই মহাবিশ্বের বুক থেকে মুছে যাবে মানবজাতির আদি ঠিকানা।