ভিড় এড়িয়ে ঘরে বসেই যুবসাথী প্রকল্পের আবেদন করার সহজ পদ্ধতি জানুন

ভিড় এড়িয়ে ঘরে বসেই যুবসাথী প্রকল্পের আবেদন করার সহজ পদ্ধতি জানুন

NEWS DESK : রাজ্যে বেকার যুবক-যুবতীদের জন্য শুরু হওয়া ‘যুবসাথী’ প্রকল্পে আবেদন ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। ২১ থেকে ৪০ বছর বয়সীদের জন্য ১ এপ্রিল থেকে চালু হতে চলা এই প্রকল্পের ফর্ম তুলতে বিভিন্ন শিবিরে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। তবে এই ভিড় এড়াতে এবং লাইনে দাঁড়ানোর ঝামেলা কমাতে এখন অনলাইনেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা যাচ্ছে। ঘরে বসে নিজের মোবাইল বা কম্পিউটারের মাধ্যমেই ইচ্ছুক প্রার্থীরা এই প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন।

অনলাইনে আবেদনের জন্য প্রথমেই নির্দিষ্ট সরকারি পোর্টালে (apas.wb.gov.in) প্রবেশ করতে হবে। সেখানে ‘ক্লিক টু অ্যাপ্লাই’ অপশনে গিয়ে আবেদনকারীকে নিজের নাম নথিভুক্ত করতে হবে। এই প্রক্রিয়ার জন্য মাধ্যমিকের অ্যাডমিট ও মার্কশিট, আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাঙ্কের পাসবুক এবং পাসপোর্ট সাইজ ছবি ও সই স্ক্যান করে রাখা জরুরি। মনে রাখতে হবে, নথিপত্রগুলি পিডিএফ ফরম্যাটে ২ এমবি-র মধ্যে এবং ছবি ও সই ১ এমবি-র মধ্যে হতে হবে।

আবেদন প্রক্রিয়ার পরবর্তী ধাপে বৈধ মোবাইল নম্বর দিয়ে ওটিপি যাচাই করে লগ-ইন করতে হবে। এরপর নির্দিষ্ট ফর্মে সমস্ত তথ্য নির্ভুলভাবে পূরণ করে আগে থেকে তৈরি রাখা নথিগুলো আপলোড করতে হবে। সবশেষে ‘সেলফ ডিক্লারেশন’ বক্সে টিক দিয়ে ফাইনাল সাবমিট করলেই আবেদন নম্বর পাওয়া যাবে। ভবিষ্যতের প্রয়োজনে এই অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড বা প্রিন্ট করে রাখা নিরাপদ। এই অনলাইন ব্যবস্থার ফলে সাধারণ মানুষকে আর রোদে-বৃষ্টিতে লাইনে দাঁড়িয়ে কষ্ট করতে হবে না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *