নির্বাচনে সেলিমের ভাইজান প্রীতিতে ভাঙনের মুখে বামফ্রন্ট

নির্বাচনে সেলিমের ভাইজান প্রীতিতে ভাঙনের মুখে বামফ্রন্ট

NEWS DESK :

২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে আলিমুদ্দিন স্ট্রিটে অস্বস্তি বাড়িয়ে বামফ্রন্টের অন্দরে শুরু হয়েছে তুমুল টানাপোড়েন। আইএসএফ (ISF) এবং হুমায়ুন কবীরের সঙ্গে মহম্মদ সেলিমের ঘনিষ্ঠতা নিয়ে এবার প্রকাশ্যেই বিদ্রোহ ঘোষণা করল ফ্রন্টের অন্যতম শরিক দল ফরোয়ার্ড ব্লক। আব্বাস সিদ্দিকির দলের সঙ্গে কোনোভাবেই আসন সমঝোতা করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ফরোয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায়। এমনকি জোট হলেও আইএসএফ প্রার্থীকে ভোট না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে নেতাজির দল।

সিপিএম যখন শূন্যের গেরো কাটাতে মরিয়া, তখন শরিক দলগুলোর আসন দাবি আলিমুদ্দিনের মাথাব্যথা আরও বাড়িয়ে দিয়েছে। ফরোয়ার্ড ব্লক একাই ৩২টি আসনে লড়ার সিদ্ধান্তে অটল। অন্যদিকে, আরএসপি এবং সিপিআই-ও গতবারের তুলনায় অনেক বেশি আসন দাবি করছে। কংগ্রেসের সঙ্গে জোটের সম্ভাবনা ক্ষীণ হওয়ায় শরিক দলগুলো নিজেদের শক্তি প্রদর্শনে আরও অনড় অবস্থান নিয়েছে। বিশেষ করে পাঁচতারা হোটেলে হুমায়ুন কবীরের সঙ্গে সেলিমের গোপন বৈঠক নিয়ে দলের অন্দরেই সমালোচনার ঝড় উঠেছে।

সংখ্যালঘু ভোটব্যাংক টার্গেট করতে গিয়ে সিপিএম যেভাবে ‘ভাইজান’ নির্ভর রাজনীতির পথে হাঁটছে, তা বামফ্রন্টের ধর্মনিরপেক্ষ ভাবমূর্তিকে সংকটে ফেলছে বলে রাজনৈতিক মহলের ধারণা। ২০২১ সালের নির্বাচনে আইএসএফ-এর সঙ্গে জোট করে বাম-কংগ্রেস কার্যত শূন্য হাতে ফিরেছিল, জয়ী হয়েছিলেন কেবল নওশাদ সিদ্দিকি। এবারও যদি ফরোয়ার্ড ব্লকের মতো শরিকরা বেঁকে বসে এবং সংখ্যালঘু ভিত্তিক দলগুলোর সঙ্গে জোট হয়, তবে বিধানসভায় বামেদের প্রত্যাবর্তনের স্বপ্ন কতটা সফল হবে, তা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *