দার্জিলিংয়ে ৩০ মুসলিমকে হঠাৎ তলব ঘিরে তোলপাড়

দার্জিলিংয়ে ৩০ মুসলিমকে হঠাৎ তলব ঘিরে তোলপাড়

দার্জিলিংয়ে ৩০ জন মুসলিম ব্যক্তিকে এসআইআর (SIR) শুনানিতে ডেকে পাঠানোকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ উঠেছে, একটি নির্দিষ্ট গোষ্ঠীকে টার্গেট করে পরিকল্পিতভাবে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার চেষ্টা চলছে। জেলা শাসকের দফতরে হাজিরা দেওয়া ব্যক্তিদের দাবি, জনৈক ব্যক্তি ভোটার তালিকা থেকে বেছে বেছে মুসলিম নাম চিহ্নিত করে তাঁদের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলে কমিশনে অভিযোগ জানিয়েছেন।

শনিবার শুনানির শেষ দিনে রকভিল রোড ও চৌক বাজারের বাসিন্দারা ক্ষোভ উগরে দিয়ে জানান, তাঁরা জন্মসূত্রে পাহাড়ের বাসিন্দা এবং ২০০২ সালের ভোটার তালিকাতেও তাঁদের নাম রয়েছে। তা সত্ত্বেও তাঁদের ‘বিদেশি’ দাগিয়ে নোটিশ পাঠানো হয়েছে। যদিও প্রশাসনের দাবি, এটি একটি রুটিন প্রক্রিয়া এবং বিভিন্ন সম্প্রদায়ের বিরুদ্ধেই এমন অভিযোগ জমা পড়েছে। যথাযথ নথি দেখাতে পারলে কারও নাম কাটা যাবে না বলে আশ্বস্ত করেছে জেলা প্রশাসন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *