পাকিস্তানে থানা লক্ষ্য করে ভয়াবহ বাইক বোমা বিস্ফোরণ, শিশুসহ মৃত ২ ও জখম ১৭

পাকিস্তানে থানা লক্ষ্য করে ভয়াবহ বাইক বোমা বিস্ফোরণ, শিশুসহ মৃত ২ ও জখম ১৭

খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু জেলায় মিরয়ান থানার সামনে শক্তিশালী বিস্ফোরণে কেঁপে উঠল এলাকা। একটি মোটরসাইকেলে রাখা টাইম বোমার মাধ্যমে এই নাশকতামূলক হামলা চালানো হয়েছে। বিস্ফোরণে এক শিশুসহ অন্তত দুইজনের মৃত্যু হয়েছে এবং ১৭ জন গুরুতর আহত হয়েছেন।

পুলিশ সূত্রে খবর, থানার সামনের বাজারের দোকানে এই বিস্ফোরণটি ঘটে। পুলিশকর্মীরা অক্ষত থাকলেও সাধারণ নাগরিকরাই এর শিকার হয়েছেন। হতাহতদের দ্রুত উদ্ধার করে জেলা সদর হাসপাতাল ও খলিফা গুল নওয়াজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

বিস্ফোরণের পরপরই কুইক রেসপন্স ফোর্স (QRF) এবং বোম্ব ডিসপোজাল স্কোয়াড এলাকাটি ঘিরে ফেলে তল্লাশি শুরু করেছে। সাম্প্রতিক সময়ে বান্নু জেলায় জঙ্গি তৎপরতা ও নাশকতামূলক হামলা বৃদ্ধি পাওয়ায় স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *