আধার সেন্টারে চাকরির বড় সুযোগ, ঘরে বসেই আবেদন করুন ২৫২টি শূন্যপদে
February 16, 20265:41 pm

ডিজিটাল পরিষেবাকে তৃণমূল স্তরে পৌঁছে দিতে আধার পরিষেবা কেন্দ্রে (ASK) সুপারভাইজার এবং অপারেটর পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে CSC ই-গভর্নেন্স সার্ভিসেস ইন্ডিয়া লিমিটেড। নিজের জেলাতেই কাজের এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না।
পদের বিবরণ ও যোগ্যতা
- পদের নাম: আধার সুপারভাইজার ও অপারেটর।
- মোট শূন্যপদ: ২৫২টি।
- শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম দ্বাদশ শ্রেণি (১২ পাশ)। এ ছাড়া আইটিআই (২ বছর) বা পলিটেকনিক ডিপ্লোমাধারীরাও (৩ বছর) আবেদনযোগ্য।
- অন্যান্য শর্ত: আবেদনকারীর বয়স অন্তত ১৮ বছর হতে হবে। পাশাপাশি UIDAI অনুমোদিত সংস্থা থেকে প্রাপ্ত বৈধ ‘অপারেটর/সুপারভাইজার সার্টিফিকেট’ এবং স্থানীয় ভাষায় দক্ষতা থাকা বাধ্যতামূলক।
গুরুত্বপূর্ণ তথ্য
- কাজের ধরন: ১ বছরের চুক্তিভিত্তিক নিয়োগ।
- বেতন: রাজ্য সরকারের নির্ধারিত ন্যূনতম বেতন কাঠামো অনুযায়ী।
- আবেদনের শেষ তারিখ: ১০ মার্চ ২০২৬।
আবেদনের পদ্ধতি
আগ্রহী প্রার্থীদের সরাসরি career.csccloud.in পোর্টালে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে।
১. পোর্টালে ঢুকে ‘ASK Job Openings’ বিভাগটি বেছে নিন।
২. রাজ্য ও জেলা সিলেক্ট করে ‘Apply Now’ বাটনে ক্লিক করুন।
৩. নাম, মোবাইল নম্বর, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার তথ্য পূরণ করুন।
৪. প্রয়োজনীয় নথি (জীবনপঞ্জি, সার্টিফিকেট ও ছবি) নির্দিষ্ট ফরমেটে আপলোড করে ফর্মটি সাবমিট করুন।
ভবিষ্যতের জন্য আবেদনপত্রের একটি প্রিন্ট আউট নিজের কাছে সংগ্রহ করে রাখুন।