মকর রাশি ছেড়ে কুম্ভে ঢুকছে মঙ্গল গ্রহ, এই ৩ রাশির জীবনে শুরু হচ্ছে চরম অশান্তি

মঙ্গলের অবস্থান পরিবর্তন জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। পৌরাণিক কাহিনী অনুসারে ভগবান শিবের ঘাম থেকে জন্ম নেওয়া মঙ্গলকে ‘ভূমিপুত্র’ বা ‘ধরিত্রী পুত্র’ বলা হয়। আগামী ২৩ ফেব্রুয়ারি মঙ্গল তার নিজস্ব রাশি মকর ত্যাগ করে শনির রাশি কুম্ভে প্রবেশ করতে চলেছে। শনি ও মঙ্গলের এই প্রতিকূল সম্পর্কের কারণে তৈরি হতে পারে চরম উত্তেজনা, সংঘাত এবং মানসিক অস্থিরতা। বিশেষ করে তিনটি রাশির জাতক-জাতিকাদের জন্য এই সময়টি অত্যন্ত সাবধানে থাকার সংকেত দিচ্ছে।
মেষ রাশি
২৩ ফেব্রুয়ারি থেকে মেষ রাশির জাতকদের জন্য সময়টি বেশ চ্যালেঞ্জিং হতে পারে। কর্মক্ষেত্রে আচমকা দায়িত্ব বৃদ্ধি এবং কাজের চাপ আপনাকে খিটখিটে করে তুলতে পারে। তুচ্ছ বিষয়ে বিবাদ বা তর্কের জড়িয়ে পড়ার সম্ভাবনা প্রবল। বিশেষ করে রক্তচাপ এবং মাথাব্যথার মতো স্বাস্থ্য সমস্যায় সতর্ক থাকতে হবে। অযথা খরচ বাড়লে সঞ্চয়ে টান পড়তে পারে।
প্রতিকার: মঙ্গলবার শিবলিঙ্গে ঠান্ডা ভাত এবং কুমকুম অর্পণ করলে মঙ্গলের উগ্রতা শান্ত হয়।
বৃষ রাশি
বৃষ রাশির জাতকদের জন্য এই গোচর অস্থিরতা নিয়ে আসবে। অফিসে সহকর্মী বা উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে। বিনিয়োগের ক্ষেত্রে অত্যন্ত সতর্ক থাকা প্রয়োজন, নাহলে বড়সড় আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। পেটের সমস্যা বা হজমের গোলমাল আপনাকে ভোগাতে পারে।
প্রতিকার: মাটির উনুনে বা তন্দুরে বানানো গুড়ের মিষ্টি রুটি কুকুরকে খাওয়ান। এতে জমি-জায়দা সংক্রান্ত বাধা দূর হয়।
কর্কট রাশি
কর্কট রাশির ক্ষেত্রে পারিবারিক অশান্তি বাড়ার যোগ রয়েছে। বিশেষ করে বাড়ির বড়দের সঙ্গে বা সন্তানদের নিয়ে বিবাদ হতে পারে। রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নিলে বড় ধরনের বিপদে পড়ার আশঙ্কা রয়েছে। আর্থিক চাপ এবং মানসিক দুশ্চিন্তার কারণে স্বাস্থ্যের অবনতি হতে পারে, তাই নিজের হৃদযন্ত্র এবং পেটের খেয়াল রাখুন।
প্রতিকার: তামার পাত্রে সামান্য মধু ও গুড় ভরে তা প্রবাহিত জলে ভাসিয়ে দিন। এতে জীবনের সব বাধা বিপত্তি দূর হবে।