জেনেভায় শান্তি বৈঠকের আগেই রণক্ষেত্র, ইউক্রেন ২৪ ঘণ্টায় ৩৪৫ ড্রোন নামিয়ে আকাশ কব্জা করল রাশিয়া

জেনেভায় শান্তি বৈঠকের আগেই রণক্ষেত্র, ইউক্রেন ২৪ ঘণ্টায় ৩৪৫ ড্রোন নামিয়ে আকাশ কব্জা করল রাশিয়া

শান্তি আলোচনার টেবিল প্রস্তুত, ঠিক তার আগেই ইউক্রেনের ওপর দিয়ে আগুনের ঝড় বইয়ে দিল পুতিন বাহিনী। সোমবার রুশ প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে দাবি করা হয়েছে, গত ২৪ ঘণ্টায় তারা ইউক্রেনের অন্তত ৩৪৫টি ড্রোন ধ্বংস করেছে। শুধু আকাশপথেই নয়, স্থলপথেও ইউক্রেনকে বড় ধাক্কা দিয়ে পূর্ব ইউক্রেনের প্রোক্রোভকা এবং মিনকিভকা নামে দুটি গুরুত্বপূর্ণ গ্রাম দখল করে নিয়েছে রুশ সেনা।

মঙ্গলবার ও বুধবার সুইজারল্যান্ডের জেনেভায় আমেরিকা, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে হাই-ভোল্টেজ ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ট্রাম্প প্রশাসনের প্রস্তাবিত শান্তি চুক্তি নিয়ে যখন আলোচনার প্রস্তুতি তুঙ্গে, ঠিক তখনই এই বিধ্বংসী আক্রমণ কূটনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। এর আগে কৃষ্ণসাগর সংলগ্ন রুশ বন্দরে ইউক্রেনীয় ড্রোন হামলায় তেলের ট্যাঙ্কারে আগুন লেগেছিল, যার পাল্টা হিসেবেই রাশিয়া ওডেসার বিদ্যুৎ ও জল সরবরাহ ব্যবস্থা লণ্ডভণ্ড করে দিয়েছে বলে মনে করা হচ্ছে।

বর্তমানে ডনবাস এলাকা ঘিরেই মূল বিবাদ আটকে রয়েছে। রাশিয়া কোনোভাবেই ডনবাসের দাবি ছাড়তে নারাজ, অন্যদিকে এক ইঞ্চি জমিও হাতছাড়া করতে রাজি নয় জেলেনস্কি সরকার। আবু ধাবিতে হওয়া আগের বৈঠকটি নিষ্ফলা হলেও জেনেভার এই আলোচনা যুদ্ধ থামাতে পারে কি না, সেদিকেই তাকিয়ে বিশ্ববাসী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *