অনন্যা গুহকে জ্যান্ত জোকার সাজে স্যান্ডি সাহার তীব্র আক্রমণ

অনন্যা গুহকে জ্যান্ত জোকার সাজে স্যান্ডি সাহার তীব্র আক্রমণ

NEWS DESK : গোমাংস কাণ্ড এবং যৌন হেনস্তার অভিযোগকে কেন্দ্র করে টলিউডের অন্দরে তৈরি হওয়া বিতর্ক থামার লক্ষণ নেই। অভিনেতা সায়ক চক্রবর্তীর বিরুদ্ধে কন্টেন্ট ক্রিয়েটর স্যান্ডি সাহার তোলা যৌন হেনস্তার অভিযোগের পর এবার পালটা আক্রমণের পথে হাঁটলেন স্যান্ডি। সম্প্রতি অভিনেত্রী অনন্যা গুহ স্যান্ডিকে ‘জোকার’ বলে কটাক্ষ করেছিলেন। সোমবার তারই জবাবি ভিডিওতে নিজেকে জোকার সাজিয়ে অনন্যাকে তীব্র ব্যঙ্গ করলেন স্যান্ডি সাহা। ভিডিওটিতে অনন্যার মিমিক্রি করার পাশাপাশি তাঁর সঙ্গীদের মুখে গোমাংস প্রসঙ্গও উঠে এসেছে।

বিতর্কের সূত্রপাত পার্ক স্ট্রিটের একটি রেস্তোরাঁয় গোমাংস কাণ্ডকে কেন্দ্র করে। সেখানে সায়ক চক্রবর্তীর বিরুদ্ধে ধর্মীয় উসকানি ও এক কর্মীকে হেনস্তার অভিযোগ ওঠে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই স্যান্ডি দাবি করেন যে, সায়ক তাঁকে যৌন হেনস্তা করেছিলেন। সায়কের বান্ধবী অনন্যা এই অভিযোগ উড়িয়ে দিয়ে স্যান্ডিকে জনসমক্ষে অপমান করেন। সোমবারের ভিডিওতে স্যান্ডিকে বারবার বলতে শোনা যায়, “আমাকে জোকার বলা! জ্যান্ত…”। এই মন্তব্য যে সরাসরি অনন্যার উদ্দেশেই করা, তা নিয়ে কোনো সন্দেহ নেই অনুরাগীদের মনে।

উল্লেখ্য, গোমাংস কাণ্ডের সময় অনন্যা ও তাঁর হবু স্বামী সুকান্ত সেখানে উপস্থিত থাকলেও পরবর্তীতে অনন্যা জানিয়েছিলেন যে ধর্মীয় উসকানির সঙ্গে তাঁর কোনো যোগ নেই। তবে স্যান্ডির নতুন এই ভিডিও ফের সেই পুরনো বিতর্ককে উসকে দিল। স্যান্ডির সঙ্গীদের “বিফ খাব” জাতীয় মন্তব্য সরাসরি সায়ক ও অনন্যাকে বিঁধতেই করা হয়েছে বলে মনে করছে সোশ্যাল মিডিয়া। বর্তমানে সায়ক সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকলেও স্যান্ডি ও অনন্যার এই লড়াই এখন নেটপাড়ার আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *