ফের রক্তাত্ত পাকিস্তান! থানার সামনে ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন শিশু-সহ একাধিক, আহত বহু

ফের রক্তাত্ত পাকিস্তান! থানার সামনে ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন শিশু-সহ একাধিক, আহত বহু

খাইবার পাখতুনখোয়া: সোমবার বিকেলে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশ। বান্নু জেলার ম্রিয়ান থানার ঠিক সামনেই এই নাশকতামূলক হামলা চালানো হয়েছে বলে জানা গিয়েছে। জনবহুল এলাকায় এই বিস্ফোরণের জেরে প্রাণ হারিয়েছেন এক শিশু-সহ অন্তত দুইজন। এছাড়া গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও ১৪ জন।

পুলিশ সূত্রে খবর, থানার সামনে একটি দোকানের সামনে রাখা মোটরসাইকেলে আইইডি (IED) রাখা ছিল। সেখান থেকেই আচমকা এই বিস্ফোরণ ঘটে। ঘটনার খবর পাওয়া মাত্রই এলাকায় পৌঁছায় বম্ব ডিসপোজাল স্কোয়াড এবং ক্যুইক রেসপন্স ফোর্স। পুরো এলাকা ঘিরে ফেলে শুরু হয়েছে তল্লাশি অভিযান।

বান্নুর ডেপুটি ইন্সপেক্টর জেনারেল সাজ্জাদ খান জানিয়েছেন, জখমদের উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক, ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সৌভাগ্যবশত, থানার এত কাছে বিস্ফোরণ হলেও কোনও পুলিশ কর্মী হতাহত হননি।

এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি। এই নৃশংস ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন খাইবার পাখতুনখোয়ার গভর্নর ফৈজল করিম কুন্ডি। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, যারা নিরীহ শিশুদের ওপর এমন হামলা চালায়, তারা মানবজাতির শত্রু। এই নাশকতার নেপথ্যে কারা রয়েছে, তা খুঁজে বের করতে চিরুনি তল্লাশি শুরু করেছে প্রশাসন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *