গোয়েন্দা লাগিয়ে দাদাকে নিয়ে বিস্ফোরক তথ্য হাতে পেলেন রোহিত পাওয়ার! বুধবারই কি বড় কোনো রাজনৈতিক ভূমিকম্প

মুম্বই: অজিত পাওয়ারের রহস্যময় দুর্ঘটনা নিয়ে মহারাষ্ট্রের রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে। এবার সেই রহস্যের জট খুলতে সরকারি তদন্ত সংস্থার ওপর ভরসা না রেখে সরাসরি পেশাদার গোয়েন্দা সংস্থার সাহায্য নিলেন বিধায়ক রোহিত পাওয়ার। সম্প্রতি দিল্লি সফরকালে তিনি দুটি বড় বেসরকারি গোয়েন্দা সংস্থার সাথে বৈঠক করেছেন বলে খবর। আগামী বুধবার সকালে মুম্বইয়ের ওয়াই বি চ্যবন সেন্টারে এক হাই-ভোল্টেজ সংবাদ সম্মেলন ডেকেছেন রোহিত।
সেদিন তিনি দুর্ঘটনার নেপথ্যের আসল সত্য এবং চাঞ্চল্যকর কিছু নথি ফাঁস করতে পারেন বলে মনে করা হচ্ছে। এর আগে প্রথম দফার সাংবাদিক বৈঠকে তিনি বিমান দুর্ঘটনা এবং নিরাপত্তার ত্রুটি নিয়ে একাধিক প্রশ্ন তুলেছিলেন। এবার গোয়েন্দাদের দেওয়া তথ্যের ভিত্তিতে তিনি কোনো বড় ‘বোমা’ ফাটান কি না, এখন সেদিকেই তাকিয়ে গোটা রাজ্য। রাজনৈতিক মহলের ধারণা, বুধবারের এই খোলসা বর্তমান সরকারের ওপর চাপ বহুগুণ বাড়িয়ে দিতে পারে।