রথযাত্রার মহা সমাপনী বিগ্রেডেই, মোদীকে নিয়ে বাংলা জয়ের বিশাল ছক বিজেপির

রথযাত্রার মহা সমাপনী বিগ্রেডেই, মোদীকে নিয়ে বাংলা জয়ের বিশাল ছক বিজেপির

কলকাতা: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে বাংলায় এক মেগা পরিকল্পনার নীল নকশা তৈরি করল রাজ্য বিজেপি। দলীয় সূত্রে খবর, সারা রাজ্য জুড়ে পাঁচটি পৃথক ‘রথযাত্রা’র আয়োজন করা হচ্ছে, যার চূড়ান্ত গন্তব্য হতে চলেছে কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। আর এই রথযাত্রার সমাপনী সমাবেশেই প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকতে পারেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বিজেপির এই রথযাত্রার মূল লক্ষ্য হলো রাজ্যের প্রতিটি বিধানসভা কেন্দ্রে পৌঁছে স্থানীয় ইস্যু এবং শাসকদলের বিরুদ্ধে থাকা জনরোষকে হাতিয়ার করা। পাঁচটি রথ যখন কলকাতায় এসে মিলিত হবে, তখন তাকে এক বিশাল শক্তিতে রূপান্তর করতে চাইছে গেরুয়া শিবির। দলের নেতাদের লক্ষ্য, ব্রিগেডের এই মেগা সমাবেশে অন্তত ১০ লক্ষ মানুষের ভিড় জমিয়ে বর্তমান সরকারকে কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়া। লোকসভা নির্বাচনের পর এই ব্রিগেড সমাবেশকেই বাংলায় বিজেপির ঘুরে দাঁড়ানোর অন্যতম বড় হাতিয়ার বলে মনে করছে রাজনৈতিক মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *