বিধানসভা ছেড়ে এবার দিল্লিতে ফিরহাদ? তৃণমূলের রাজ্যসভা নির্বাচনে বড় চমকের সংকেত
February 16, 20268:59 pm

রাজ্যসভার আসন্ন নির্বাচনে প্রার্থী তালিকায় বড়সড় রদবদল করতে চলেছে তৃণমূল কংগ্রেস। রাজনৈতিক মহলে সবথেকে বেশি চর্চা হচ্ছে কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমকে নিয়ে। তৃণমূলের অন্দরমহলের খবর অনুযায়ী, ফিরহাদ হাকিমকে এবার রাজ্যসভায় পাঠিয়ে জাতীয় রাজনীতিতে বড় দায়িত্ব দেওয়া হতে পারে। আর তেমনটা হলে তাঁকে বিধানসভা এবং মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিতে হবে।
ফিরহাদ ছাড়াও একাধিক চাঞ্চল্যকর পরিবর্তনের ইঙ্গিত মিলেছে:
- মৌসম নূরের জায়গায় নতুন মুখ: মৌসম নূরের বদলে তৃণমূল এবার কোনও সংখ্যালঘু মহিলা মুখকে রাজ্যসভায় পাঠাতে পারে বলে খবর।
- ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা: বর্তমান সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে এবার রাজ্যসভার বদলে আগামী বিধানসভা নির্বাচনে প্রার্থী করার পরিকল্পনা রয়েছে দলের।
- সাংবাদিকদের প্রাধান্য: শূন্য হওয়া একটি আসনে প্রথিতযশা কোনও সাংবাদিককে মনোনীত করতে পারে জোড়াফুল শিবির।
রাজ্যসভার সাংসদদের মেয়াদ ফুরোতেই নতুন সমীকরণ সাজাতে শুরু করেছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। ফিরহাদ হাকিমকে ঘিরে এই জল্পনা শেষ পর্যন্ত বাস্তবে রূপ নেয় কি না, এখন সেটাই দেখার।