১৯৯৬ সালের রেজিস্ট্রেশন কিন্তু নিয়ম ২০০০ সালের! শুভেন্দুর পোস্ট করা বার্থ সার্টিফিকেট ঘিরে তোলপাড় রাজ্য
February 16, 20269:01 pm

মালদার গাজোলে বার্থ সার্টিফিকেট তৈরিতে ভয়াবহ জালিয়াতির অভিযোগ তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি জন্ম শংসাপত্র পোস্ট করে তিনি দাবি করেন, তৃণমূল শাসিত প্রশাসনের মদতে ভুয়ো নথি তৈরি হচ্ছে।
শুভেন্দুর দাবি অনুযায়ী, ওই সার্টিফিকেটে ২০০০ সালের সরকারি নিয়মের উল্লেখ থাকলেও রেজিস্ট্রেশনের তারিখ দেখানো হয়েছে ১৯৯৬ সাল। এই ঘটনাকে নিছক ভুল নয়, বরং পরিকল্পিত ‘জালিয়াতি’ বলে আখ্যা দিয়েছেন তিনি। এই দুর্নীতির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনের কাছেও আর্জি জানিয়েছেন বিরোধী দলনেতা।