প্রেম দিবসে প্রেমিকের সঙ্গে ঘনিষ্ঠ স্ত্রী, মাঝরাস্তায় হাতেনাতে ধরে মারধর স্বামীর, চাঞ্চল্যকর ভিডিও ভাইরাল

প্রেম দিবসে প্রেমিকের সঙ্গে ঘনিষ্ঠ স্ত্রী, মাঝরাস্তায় হাতেনাতে ধরে মারধর স্বামীর, চাঞ্চল্যকর ভিডিও ভাইরাল

ভ্যালেন্টাইনস ডে-তে স্বামীর সঙ্গে সময় না কাটিয়ে প্রেমিকের সঙ্গে অভিসারে গিয়ে হাতেনাতে ধরা পড়লেন এক তরুণী। উত্তরপ্রদেশের হাপুরের মেরঠ রোড ফ্লাইওভারে শনিবার এই ঘটনাটি ঘটেছে। স্ত্রীর বিবাহ-বহির্ভূত সম্পর্ক নিয়ে দীর্ঘদিনের সন্দেহ থেকে তাকে পিছু নিয়েছিলেন স্বামী। মাঝরাস্তায় স্ত্রীকে পরপুরুষের সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে মেজাজ হারান তিনি এবং প্রকাশ্য রাস্তায় ওই যুবকের কলার ধরে মারধর শুরু করেন।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, দুই যুবকের হাতাহাতি থামাতে মরিয়া চেষ্টা করছেন ওই তরুণী। নিজের প্রেমিককে স্বামীর প্রহার থেকে বাঁচাতে তিনি বারবার মাঝখানে ঢোকার চেষ্টা করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছিল না। ঝামেলার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন তরুণীর শ্বশুরবাড়ির সদস্যরাও। রাস্তাঘাটে এই নজিরবিহীন অশান্তি দেখতে ভিড় জমিয়েছিলেন পথচারীরা, যার ফলে ওই এলাকায় সাময়িক উত্তেজনার সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে খবর, ওই তরুণী স্বামীকে লুকিয়ে প্রেমিকের সঙ্গে দেখা করতে বেরিয়েছিলেন। কিন্তু সন্দেহভাজন স্বামী বাইক নিয়ে তাকে অনুসরণ করায় পুরো পরিকল্পনা ফাঁস হয়ে যায়। শেষ পর্যন্ত খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি শান্ত হয়। এই নাটকীয় ঘটনার ভিডিওটি বর্তমানে সমাজমাধ্যমে ব্যাপক চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *